কার্লোস আলকারাজ

আলকারাজের দাপুটে জয়, অস্ট্রেলিয়ান ওপেনে শেষ ষোলো নিশ্চিত

আলকারাজের দাপুটে জয়, অস্ট্রেলিয়ান ওপেনে শেষ ষোলো নিশ্চিত

অস্ট্রেলিয়ান ওপেনের ষষ্ঠ দিনে তৃতীয় রাউন্ড ছিল জয়-পরাজয় এবং প্রত্যাবর্তন আর চমকে ভরা। শনিবার পুরুষ ও নারী এককে বেশ কয়েকজন শীর্ষ তারকা শেষ ষোলো নিশ্চিত করেছেন। মেলবোর্নের রড লেভার এরিনায় পুরুষ এককে আলো কেড়েছেন শীর্ষ বাছাই কার্লোস আলকারাজ। ফ্রান্সের কোরেন্টিন মাউটেটকে ৬-২, ৬-৪, ৬-১ সেটে হারিয়ে শেষ ষোলোতে উঠেছেন এই স্প্যানিশ তারকা।